৮২তম মিনিটে স্টার্লিংয়ের বাড়ানো বলে আগুয়েরোর নেওয়া শট শেষ মুহূর্তে
ফিরিয়ে ব্যবধান বাড়াতে দেননি লিভারপুল গোলরক্ষক আলিসন। দুই মিনিট পর সালাহর শট ফিরিয়ে সিটিকে জয়ের পথে রাখেন
সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসন।
গত মঙ্গলবার রাতে কার্ডিফ সিটিকে ৩-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার
২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
গত বুধবার সাউথ্যাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করা চেলসি ২১ ম্যাচে
৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। শনিবার ফুলহ্যামকে ৪-১ গোলে হারানো আর্সেনাল ৩ পয়েন্ট
কম নিয়ে আছে পঞ্চম স্থানে।
২১ ম্যাচে ১১ জয় ও পাঁচ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে
ম্যানচেস্টার ইউনাইটেড।

No comments:
Post a Comment