বৃহস্পতিবার দুপুরে যখন মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে এলো রংপুর রাইডার্স,
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া শেষ করে তখনও মাঠে ফেরেননি মাশরাফি। তবে পরে ঠিকই যোগ
দিয়েছেন অনুশীলনে। মাঠে যেতেই কোচ মুডি এগিয়ে গিয়ে অভিনন্দন জানিয়েছেন অধিনায়ককে।
অভিনন্দন
কোচ জানিয়েছেন আগেও। তখন সরাসরি নয়, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে। নির্বাচনে
বিপুল ব্যবধানে
জয়ের রেশ আছে এখনও, সেই হাওয়া ক্রিকেটেও চলে আসা স্বাভাবিক। তবে কোচের
বিশ্বাস, গত আসরে রংপুরকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়কের মন
ক্রিকেটেই থাকবে।
“সংসদ সদস্য? সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে ক্রিকেট দলেরও সদস্য। অবশ্যই গত
কয়েক সপ্তাহ ছিল ওর জীবনের রোমাঞ্চকর এক অধ্যায়। এই অর্জনের জন্য আমরা সবাই ওকে
অভিনন্দন জানাই। তবে আমি জানি, খেলা শুরু হতেই ম্যাশ ক্রিকেটে নিজেকে উজার করে
দিতে উদগ্রীব হয়ে থাকবে।”
বর্তমান চ্যাম্পিয়ন রংপুর আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করেছে বৃহস্পতিবার
থেকেই। তবে অধিনায়ক মাশরাফি নড়াইল থেকে ফিরে বুধবারই শুরু করেছেন অনুশীলন। বিপিএলে
আগের পাঁচ আসরে চার বার দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এবার তার শিরোপা
ধরে রাখার অভিযান শুরু হবে শনিবার টুর্নামেন্ট শুরুর দিনই।
No comments:
Post a Comment